২০৭ পদ্মমালা ও শঙ্খধ্বনিতে বরণ! বিজেপি কার্যালয়ে রাজকীয় সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুকে - 24 Ghanta Bangla News
Home

২০৭ পদ্মমালা ও শঙ্খধ্বনিতে বরণ! বিজেপি কার্যালয়ে রাজকীয় সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুকে

Spread the love

কলকাতা: বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা। সোমবার সকালে হেস্টিংসের বিজেপি কার্যালয়ে রাজকীয় সংবর্ধনা জানানো হল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিধানসভা নির্বাচনে জয়ের ঐতিহাসিক সংখ্যাকে স্মরণীয় করে …

কলকাতা: বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা। সোমবার সকালে হেস্টিংসের বিজেপি কার্যালয়ে রাজকীয় সংবর্ধনা জানানো হল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বিধানসভা নির্বাচনে জয়ের ঐতিহাসিক সংখ্যাকে স্মরণীয় করে রাখতে ২০৭টি পদ্মের বিশাল মালা পরিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। (BJP welcomes Suvendu Adhikari with 207 lotus garland)

এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বের হন মুখ্যমন্ত্রী। তাঁর প্রথম গন্তব্য ছিল বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বাসভবন। সাড়ে ৯টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। বেশ কিছুক্ষণ একান্ত আলাপের পর, সকাল ১০টা নাগাদ শমীক ভট্টাচার্যের গাড়িতে চড়েই হেস্টিংস কার্যালয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

শঙ্খধ্বনি ও বরণডালা

শুভেন্দু অধিকারী বিজেপি কার্যালয়ে পৌঁছতেই চারদিক মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনিতে। গেরুয়া শিবিরের মহিলা কর্মীরা বরণডালা সাজিয়ে প্রথা মেনে তাঁকে বরণ করে নেন। ২০৭টি পদ্মফুলের মালার পাশাপাশি তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। দলের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয় মা দুর্গার একটি সুদৃশ্য মূর্তি।

উচ্ছ্বসিত দলীয় কর্মীরা

মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাধিক্য নিয়ে ক্ষমতায় আসার পর, এটাই ছিল দলীয় কার্যালয়ে তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত নেতৃত্ব জানান, এই ২০৭টি পদ্ম কেবল সংখ্যা নয়, বরং বাংলার মানুষের আস্থার প্রতীক।

সংবর্ধনা পর্ব শেষে দলীয় নেতাদের সঙ্গে আগামী দিনের প্রশাসনিক ও সাংগঠনিক রূপরেখা নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বসেন নতুন মুখ্যমন্ত্রী।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *