রুট পরিবর্তন হাওড়া-বর্ধমান মেমু ট্রেনের
হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়ার লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের কাজের জন্য ১২ মে থেকে ১৬ মে রাত ১২টা ২০ মিনিট থেকে ৩টে ২০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। ফলে ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। সংস্থা জানিয়েছে, ব্লক শুরুর আগে ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল লোকাল হবে শেষ ট্রেন এবং ব্লক শেষের পরে ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল হবে প্রথম ট্রেন।