রসিদ ছাড়া টাকা নয়, সরব অটোচালকরা - 24 Ghanta Bangla News
Home

রসিদ ছাড়া টাকা নয়, সরব অটোচালকরা

Spread the love

পুর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ের জন্য পুরসভার তরফে ৫ টাকা এবং ট্রেকার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে ১০ টাকা ফি ধার্য করা হয়েছিল। কিছুদিন এই নিয়ম চললেও পরে বাড়তি টাকা নেওয়া শুরু হয়। অটোচালকদের অভিযোগ, এর প্রতিবাদ করলে গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। তাই তাঁরা মুখ বন্ধ করেছিলেন। এখন রাজ্যে সরকার পরিবর্তনের পরে পরিস্থিতির বদল ঘটেছে। তাই সাহস করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁরা। ট্রেকার চালক অমল পাল বলেন, ‘দীর্ঘদিন ধরেই কারও কাছ থেকে ৩০, কারও কাছে ৪০ টাকা নেওয়া হতো। কিন্তু কোনও রসিদের বালাই ছিল না। তৃণমূলের লোকজন এই তোলাবাজি করত। প্রতিবাদ করলে গাড়ি চলতে দেবে না বলে হুমকি দিত।’ অটোচালক সুশঙ্কর চন্দ্র মৈত্র বলেন, ‘এতদিন যা দিয়েছি দিয়েছি। সরকার পরিবর্তন হয়েছে। এখন থেকে রসিদ নিয়ে পুরসভাকে ৫ টাকা ও মালিক সংগঠনকে ১০ টাকাই শুধু দেব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *