মুখ্যমন্ত্রী হওয়ার পরই বড় ঘোষণা! দু’সপ্তাহের মধ্যেই মুক্তি পাবে বিজয়ের ‘জন নায়কন’? - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রী হওয়ার পরই বড় ঘোষণা! দু’সপ্তাহের মধ্যেই মুক্তি পাবে বিজয়ের ‘জন নায়কন’?

Spread the love

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আবহের মধ্যেই আরও এক বড় খবর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তলপতি বিজয়ের অনুরাগীদের মধ্যে। শোনা যাচ্ছে, আগামী দু’সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে পারে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘জন নায়কন’। রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই এমন ইঙ্গিত দিয়েছেন ছবির প্রযোজক সংস্থার কর্ণধার।

প্রযোজক বেঙ্কট কে নারায়ণ জানান, ছবির মুক্তি নিয়ে সব কিছু ইতিবাচক দিকেই এগোচ্ছে। তাঁর কথায়, যদি সব পরিকল্পনা মতো চলে, তা হলে খুব শীঘ্রই দর্শকদের সামনে আসবে ‘জন নায়কন’। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে দিন ঘোষণা করা হয়নি।

বর্তমানে ছবিটির সেন্সর সংক্রান্ত শেষ পর্যায়ের কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রযোজকের দাবি, গোটা টিম এই মুহূর্তে যথেষ্ট আশাবাদী এবং ছবির মুক্তি ঘিরে সকলেই উৎসাহী।

রাজনৈতিক দিক থেকেও এখন সময়টা বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ফলে এই আবহে ‘জন নায়কন’ মুক্তি পেলে তা যে বাড়তি গুরুত্ব পাবে, তা বলাই যায়। যদিও এই বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি নির্মাতারা।

নির্বাচনের আগেই বিজয় জানিয়েছিলেন, ‘জন নায়কন’ই হতে চলেছে তাঁর অভিনীত শেষ ছবি। কারণ ভবিষ্যতে তিনি সম্পূর্ণ ভাবে রাজনীতিতেই নিজেকে ব্যস্ত রাখতে চান। রবিবার সেই প্রসঙ্গই আবারও সামনে আনেন প্রযোজক বেঙ্কট। বিজয়ের কাজের ধরণ নিয়ে তিনি বলেন, ব্যক্তিগত ভাবে অভিনেতাকে তিনি দীর্ঘ দিন ধরে চেনেন এবং তাঁর মতো প্রতিশ্রুতিবদ্ধ মানুষ খুব কমই দেখা যায়।

প্রযোজকের কথায়, বিজয় অত্যন্ত নিয়মানুবর্তী এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। কাউকে কোনও কথা দিলে তা রাখার জন্য তিনি সব সময় চেষ্টা করেন। শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের প্রতিশ্রুতি বাস্তবে প্রমাণ করতেই বিশ্বাস করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *