ট্রাম্প ইরানের প্রস্তাব ফেরাতেই তেলের বাজারে ধাক্কা, এক ধাক্কায় দাম বাড়ল ৪ শতাংশ
ভারতের শেয়ার বাজারেও এর প্রভাব পড়তে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। আন্তর্জাতিক বাজারে নিফটির যে প্রাথমিক ট্রেডিং হয়েছে, তা থেকে এমনটাই অনুমান করা হচ্ছে। সকাল ৭টা ১৪ মিনিটে গিফট নিফটি (ফিউচার ট্রেডিং সূচক, যা মূলত ভবিষ্যতে ভারতের প্রধান সূচক NIFTY 50 কী অবস্থায় খুলতে পারে তার আগাম ইঙ্গিত দেয়) ১৯৩ পয়েন্ট নেমে গিয়েছে। ধাক্কা খেয়েছে ০.৮ শতাংশ। সূচক নেমে এসেছে ২৪,০৪৭-এ, আগে ছিল ২৪,২৮০-এর কাছাকাছি।