‘খাবারের জন্যও লড়াই করেছি…’, ছেলে মুখ্যমন্ত্রী, বিজয়কে নিয়ে আবেগে ভাসলেন বাবা - 24 Ghanta Bangla News
Home

‘খাবারের জন্যও লড়াই করেছি…’, ছেলে মুখ্যমন্ত্রী, বিজয়কে নিয়ে আবেগে ভাসলেন বাবা

Spread the love

চন্দ্রশেখরের কথায়, সেই সময়েই তিনি মনে মনে আশা করেছিলেন, তাঁর ছেলে একদিন বড় মাপের মানুষ হবে এবং মানুষের পাশে দাঁড়াবে। রবিবার বিজয়কে মুখ্যমন্ত্রীর আসনে বসতে দেখে তাঁর সেই বহু বছরের স্বপ্ন যেন বাস্তব হয়ে উঠেছে। আবেগ সামলাতে না পেরে তিনি বলেন, ছেলের শপথ নেওয়ার মুহূর্ত দেখে তাঁর চোখ ভিজে উঠেছিল।

বিজয়ের সাফল্যের পিছনে তাঁর অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং মানুষের প্রতি টানকেই সবচেয়ে বড় কারণ বলে মনে করেন তাঁর বাবা। তিনি জানান, জীবনে যত বাধাই আসুক না কেন, বিজয় কখনও পিছিয়ে যাননি। ছোটবেলার কষ্ট, অভাব— কোনও কিছুই ভোলেননি তিনি। বরং সেই অভিজ্ঞতাই তাঁকে আরও দৃঢ় করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *