রাজ্য প্রশাসনে রদবদল, ৯ অফিসারকে নিয়ে আসা হলো মুখ্যমন্ত্রীর কার্যালয়ে, রয়েছেন দুই তরুণ মুখও - 24 Ghanta Bangla News
Home

রাজ্য প্রশাসনে রদবদল, ৯ অফিসারকে নিয়ে আসা হলো মুখ্যমন্ত্রীর কার্যালয়ে, রয়েছেন দুই তরুণ মুখও

Spread the love

রবিবারও একাধিক প্রশাসনিক পদে রদবদল। শনিবার ১৬ জন WBCS আধিকারিককে CMO-থেকে সরানো হয়েছিল। রবিবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে নিয়ে আসা হলো মোট নয় জন অফিসারকে।

কারা কোথায় ছিলেন এবং কোথায় নতুন দায়িত্ব পেলেন?

সম্রাট চক্রবর্তী (WBCS Exe. 2004)

ছিলেন: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, হাউজ়িং দপ্তর

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

অমর্ত্য চক্রবর্তী (WBCS Exe. 2007)

ছিলেন: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, ফিশারিজ় দপ্তর

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

অয়ন দত্ত গুপ্ত (WBCS Exe. 2007)

ছিলেন: SDO, ডায়মন্ড হারবার

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

রাজর্ষি নাথ (WBCS Exe. 2009)

ছিলেন: ডেপুটি সেক্রেটারি, জেলা পরিষদ, পূর্ব মেদিনীপুর

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

সুরজিৎ রায় (WBCS Exe. 2011)

ছিলেন: অ্যাডিশনাল ডিরেক্টর, DLRS

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

প্রমিত দাস (WBCS Exe. 2009)

ছিলেন: ডিস্ট্রিক্ট SHG & SEO, হাওড়া

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

দীপ ভাদুড়ি (WBCS Exe. 2008)

ছিলেন: ডিস্ট্রিক্ট SHG & SEO, পূর্ব মেদিনীপুর

নতুন পদ: সিনিয়র ডেপুটি সেক্রেটারি, CMO

এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেলেন দুই জন তরুণ আইএএস অফিসার। ২০১৯ ব্যাচের আইএএস অফিসার পি. প্রমোথ, যিনি বর্তমানে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। তাঁকে মুখ্যমন্ত্রীর কার্যালয় যুগ্ম সচিব পদে আনা হলো।

​একই ভাবে, ২০২০ ব্যাচের আইএএস অফিসার তথা পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ADM) নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *