নিজের রক্তেই হাঁটুর ব্যথা সেরে যাবে! এলো আধুনিক পরিষেবা
হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি ‘পেন ক্লিনিক’-এ শুরু হয়েছে এই নতুন চিকিৎসা ব্যবস্থা, যেখানে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) ব্যবহার করে অস্থিসন্ধির মধ্যে ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন দিয়ে রোগীদের চিকিৎসা করা হবে। চিকিৎসকদের মতে, অস্টিয়ো-আর্থারাইটিস এমন একটি দীর্ঘমেয়াদি অস্থিসন্ধির রোগ, যেখানে ধীরে ধীরে ক্ষয়ে যায় জয়েন্টের কার্টিলেজ বা তরুণাস্থি। ফলে মূলত হাঁটুর পাশাপাশি কাঁধ বা অন্যান্য জোড়েও ব্যথা, ফোলা ও নড়াচড়ায় সমস্যা হয়।