Thalapathy Vijay: বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, শপথগ্রহণের পরই ঘোষণা বিজয়ের - Bengali News | Thalapathy Vijay Takes Oath as Tamil Nadu CM, Announces Free Electricity and Crackdown on Drugs - 24 Ghanta Bangla News
Home

Thalapathy Vijay: বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, শপথগ্রহণের পরই ঘোষণা বিজয়ের – Bengali News | Thalapathy Vijay Takes Oath as Tamil Nadu CM, Announces Free Electricity and Crackdown on Drugs

Spread the love

চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM) হিসেবে আজ শপথগ্রহণ করলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)। দক্ষিণের এই রাজ্যে শুরু হল নতুন যুগ। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড় ঘোষণা করলেন বিজয়। বলা ভালো, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশ দিলেন। সেই নির্দেশে জায়গা পেল নারীদের সুরক্ষা(Women Security), বিনামূল্যে বিদ্যুৎ (Free Electricity)আর মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। একইসঙ্গে রাজ্যবাসী ও তাঁর ভক্তদের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন।

বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা বিজয়ের 

শপথগ্রহণের পর শুরুতেই বিজয়ের মুখে শোনা যায় তিনটি শব্দ। তামিল ভাষায় তিনটি শব্দ হল ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘যে আমার হৃদয়ে বাস করে’। এর আগেও তাঁর ভক্তদের এইভাবে সম্বোধন করতে দেখা গিয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি হেল্পলাইন নম্বর সহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম নির্দেশ ছিল বিজয়ের।

আর কী বললেন বিজয়?

কৃষি, শিল্পব্যবস্থা নিয়েও কথা বলেছেন বিজয়। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক বিষয়গুলির উপর তিনি মনোযোগ দেবেন। কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।” নিজের সম্পর্কে বিজয় বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। আমি অভাব দেখেছি, খিদে দেখেছি। আমি কোনও রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।”

১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করল টিভিকে। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছিল ১১৮। কিন্তু, টিভিকে জিতেছিল মোট ১০৮টি আসনে। পরে কংগ্রেস ও বামেদের সমর্থন নিয়ে ১১৬-তে পৌঁছয় বিজয়ের দল। বাকি ছিল দু’টি আসনের। তা নিয়েও কম নাটক হয়নি। প্রথমে শোনা যাচ্ছিল আঞ্চলিক দল ভিসিকে সমর্থন করবে না টিভিকে-কে। যদিও কাল বিকেলে ভিসিকে নেতাদের সঙ্গে দেখা করেন টিভিকে দলের নেতারা। তারপরই বরফ গলে বলে শোনা যায়। শেষপর্যন্ত ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠাতায় পৌঁছে যায় টিভিকে-র দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *