দেড় দশক পরে উড়ছে পতাকা, খুলছে তালাও, পার্টি অফিস পুনরুদ্ধারে বাম-কংগ্রেস - 24 Ghanta Bangla News
Home

দেড় দশক পরে উড়ছে পতাকা, খুলছে তালাও, পার্টি অফিস পুনরুদ্ধারে বাম-কংগ্রেস

Spread the love

গত ৪ মে ফলপ্রকাশের পরে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়া হয় বিজেপির পতাকা। তার পরে বামপন্থীরা সেখানে লাল পতাকা উড়িয়ে দেন। বিশ্বনাথ বলেন, ‘আইএনটিটিইউসি লেখা আমরা মুছে দিয়েছি। ওদের পতাকা নামিয়ে সেখানে ইউটিইউসি-র পতাকা তোলা হয়েছে, সংগঠনের নাম লিখে দেওয়া হয়েছে।’ তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছি, তখন এমন কোনও ঘটনা ঘটেনি। ২০১১-তে কী ঘটেছে আমার জানা নেই। নির্বাচনে যারা বিজেপিকে সহায়তা করেছে, তাদের সহায়তায় বামফ্রন্ট যদি পার্টি অফিস দখল নেয়, এতে বলার কিছু নেই।’ বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘তৃণমূল দখলদারির রাজনীতি করত। বিজেপি এই নীতিতে বিশ্বাসী নয়। বর্তমানে বহু জায়গায় দেখা যাচ্ছে, বিজেপির নাম করে অন্য দলের পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। যারা এটা করছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *