কমল-কাননেও গেরুয়া হাওয়া, লক্ষ্মীলাভ চাষির
দিগন্ত মান্না, পাঁশকুড়া
দুর্গাপুজোর আগে পদ্মের চাহিদা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এ বার বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে পদ্মের দাম ঊর্ধ্বমুখী। রাজ্যে পথ চলা শুরু করল বিজেপির সরকার। নতুন সরকার শপথ নেওয়ার দু’দিন আগে থেকে আরও মহার্ঘ পদ্ম। রাজ্য জুড়ে বিজেপির জয় উদ্যাপন চলছে। ফলে, পদ্মের চাহিদাও তুঙ্গে। নিট ফল, পদ্মচাষিদের লক্ষ্মীলাভ নেহাত মন্দ হচ্ছে না।