WiFi Speed Slow? আয়না, Bluetooth, জল— এই জিনিসগুলোই WiFi-র শত্রু
ওয়াইফাই রাউটারের কাছে কখনওই কোনও ব্লু-টুথ ডিভাইস রাখবেন না। অনেক সময়েই দেখা যায়, কম্পিউটার, ল্যাপটপ, স্পিকার, কিবোর্ড এর কাছে রাউটারটা রাখা থাকে। অনেকেরই এই ধারণা আছে, এতে ইন্টারনেট ভালো পাওয়া যায়। এটা ঠিক নয়। এতে বরং ইন্টারনেটের স্পিড কমে। কারণ ওয়াইফাই এবং ব্লু-টুথ একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। তাই একে অন্যের কাজে বাধা তৈরি করে শুরু হয় ফ্রিকোয়েন্সির লড়াই। এতে ইন্টারনেট স্লো হতে শুরু করে।