Suvendu give message: ‘সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন’, চেয়ারে বসেই কাদের কড়া বার্তা শুভেন্দুর? – Bengali News | Suvendu Adhikari give strick message after being chief minister of west bengal
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: বিগ্রেডে তখন লক্ষ-লক্ষ মানুষ। উপস্থিত রয়েছেন নামী-দামি কলাকুশলী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহ (Amit Shah)। তাঁদের সকলের সামনে রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠ করালেন শপথ বাক্য। আর শপথের পরই মুখ্যমন্ত্রী হয়ে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শনিবার সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, “চোর-ডাকাত যাঁরা সিন্ডিকেট চালাচ্ছেন,তাঁদের বলব শান্ত হন। ভালো থাকুন। সাবধানে থাকুন। সব বন্ধ করে দিন। ভদ্র হন। আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। এই বার্তা দিয়ে রাখলাম।” অর্থাৎ, তোলাবাজি-সিন্ডিকেট রাজ যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তাই জানিয়েছেন শুভেন্দু। বাংলায় ‘তোলাবাজি’ এবং ‘সিন্ডিকেট রাজ’ শব্দ দু’টি বহুল প্রচলিত। বাংলার বহু জায়গায় এই অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, এই সিন্ডিকেট রাজের জন্য বহুবার চলেছে গুলি। খুন হয়ে গিয়েছেন অনেকে। এবার চেয়ার বসার পরই এই তোলাবাজিকে সমুলে উৎপাটন করতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী।
গতকাল ব্রিগেডে শপথ গ্রহণের পর শুভেন্দু পৌঁছে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তাঁর মূর্তিতে মালা দেন তিনি। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “একটা সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম। আমার ভাবনায় রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ১৯৪৭ সালে করা উচিত।”