ISL 2026, East Bengal FC : ওঁরা দলের ক্যান্সার...কাদের বিরুদ্ধে মুখ খুললেন অস্কার ব্রুজো? - Bengali News | Oscar Bruzon slams ex EBFC palyers in the press conference ahead of Punjab match - 24 Ghanta Bangla News
Home

ISL 2026, East Bengal FC : ওঁরা দলের ক্যান্সার…কাদের বিরুদ্ধে মুখ খুললেন অস্কার ব্রুজো? – Bengali News | Oscar Bruzon slams ex EBFC palyers in the press conference ahead of Punjab match

Spread the love

কলকাতা: এই মুহূর্তে আইএসএলে (ISL 2026) দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছেন নন্দ-ইউসুফরা। আগামী ১৭ মে রয়েছে কলকাতা ডার্বি (Kolkata Derby)। তবে তার আগেই দল সম্পর্কে বোমা ফাটালেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। দলের সঙ্গে জড়িত বেশ কিছু প্রাক্তন খেলোয়াড় দলের মঙ্গল চান না। ৩১ মে পর্যন্ত লাল-হলুদ দলের দায়িত্বে রয়েছেন কোচ অস্কার। তবে তার আগে তাঁর এই কথা যে একপ্রকার চাঞ্চল্য সৃষ্টি করবে ময়দানে, তা বলাই বাহুল্য।

আগামীকাল পাঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে নামার আগে আজ, রবিবার যুবভারতী স্টেডিয়ামে (Vivekananda Yuvabharati Stadium) সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন অস্কার। বললেন,“ক্লাবের সঙ্গে জড়িত এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা দলের বা ক্লাবের ভাল চান না। রহিম নব, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীরা ক্রমাগত দলের ক্ষতি করে এসেছেন। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এঁরা দলের ‘ক্যান্সার’। এঁরা যতদিন থাকবেন, দল উন্নতি করতে পারবে না। এঁরা দলের সাফল্য চান না। এঁরা সবসময় খেলোয়াড়দের মানসিক ভাবে অত্যাচার করেন। এই ধরণের লোকেরা যে কোনও দলের জন্য খুব ভয়ঙ্কর। এবং এটা কোনও কোচ নিয়ে চিন্তার বিষয় নয়। চিন্তাটা খেলোয়াড়দের নিয়ে। এমন লোকেরা আসলে দলে ভাঙ্গন ধরাতে সিদ্ধহস্ত এবং এঁদের জন্যই ইস্টবেঙ্গল আগে সাফল্য পায়নি। এঁদের বিদায় না দিলে দলের সাফল্য আসবে না।” বিস্ফোরক মন্তব্য অস্কারের। অতীতে দলের গোলকিপার কোচ ছিলেন সন্দীপ নন্দী।

পাঞ্জাব দলকে নিয়েও প্রশংসা করলেন অস্কার। তিনি বললেন,“আগামীকাল আমাদের কাছে একটা বড় ম্যাচ। পাঞ্জাব খুব শক্ত প্রতিপক্ষ। তারা ব্যালান্সড দল। আমরা জানি, এই ম্যাচ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা অতীতেও শেষ মুহূর্তে এসে হেরেছি, যার মধ্যে রয়েছে টাইব্রেকারে হার। আমরা জানি, এখন প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো কতটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ অন্য ম্যাচের থেকে সম্পূর্ণ আলাদা।” অতীতে অস্কার দল সম্পর্কে বলেছিলেন, “দলের উন্নতির স্বার্থে কোনও ভবিষ্যৎ চিন্তাধারা নেই। কোনও প্ল্যানিং নেই, দলের ভাল খেলোয়াড়দের ধরে রাখা নিয়ে সিদ্ধান্তের অভাব ও লং টার্ম ভিশনের অভাব রয়েছে।” এরপরেই আবার প্রাক্তন খেলোয়াড়দের সম্পর্কে মুখ খুললেন তিনি।

এই মুহূর্তে আইএসএলের এক নম্বরে ইস্টবেঙ্গল। দুই নম্বরে মোহনবাগান। আগামীকালের ম্যাচই শেষ ‘হোম’ ম্যাচ লাল-হলুদের। ১৭ মে-র ম্যাচ নিয়ে এই মুহূর্তে ভাবছেন না দুই দলের কোচই। দুজনের কাছেই ‘বর্তমান’ বেশি প্রাধান্য পাচ্ছে। তবে যেভাবে শেষমুহূর্তে বোমা ফাটাতে শুরু করেছেন অস্কার, ডার্বি জিততে না পারলে যে এগুলোই অস্কারের মাথাব্যথার কারণ হবে, তা হয়ত অস্কার নিজেও বুঝছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *