CM Suvendu Adhikari Live Updates: রবিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর, শান্তিকুঞ্জ থেকে যেতে পারেন নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের বাড়িতে

জেলায় ফিরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শপথ অনুষ্ঠানে শেষ করে কোলাঘাট এলেন রাত ১১টা ১৫ মিনিটে। তারপর প্রায় কাঁথি পর্যন্ত ৯৫ কিমি রাস্তায় বিভিন্ন জায়গায় অগণিত মানুষ নতুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। শেষে রাত দু’টো নাগাদ নিজের শহর কাঁথিতে প্রবেশ করেন শুভেন্দু।