হাতের ‘X’ চিহ্ন কী ইঙ্গিত দেয়? জানুন wealth, fame ও success-এর রহস্য। Ei Samay
হস্তবিদ্যা অনুযায়ী মানুষের হাতের রেখা ও চিহ্ন তাঁর ভবিষ্যৎ, ব্যক্তিত্ব এবং ভাগ্য সম্পর্কে নানা ইঙ্গিত দেয়। তবে সাধারণত সঠিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবুও হাতের তালুতে কিছু এমন বিশেষ চিহ্ন রয়েছে, যা সহজেই নিজে দেখে বোঝা যায়, ভাগ্যে কী আছে। এর মধ্যে অন্যতম হলো ‘X’ বা ক্রস চিহ্ন। হাতের নির্দিষ্ট স্থানে এই চিহ্ন থাকলে তা ব্যক্তির জীবনে বড় সাফল্য, অর্থ ও খ্যাতির ইঙ্গিত বলেই মনে করা হয়।
বিশেষ করে কিছু স্থানে ‘X’ চিহ্ন থাকলে ব্যক্তির ভাগ্য বদলে যেতে পারে বলেই মনে করা হয়। এই চিহ্ন থাকলে কম বয়সেই অর্থ, সম্মান ও জনপ্রিয়তা অর্জন করেন।
সূর্য পর্বতে X চিহ্ন
হাতের অনামিকা আঙুলের নীচের অংশকে সূর্য পর্বত বলা হয়। এই স্থানে যদি X বা ক্রস চিহ্ন থাকে, তা হলে সেই ব্যক্তি জীবনে প্রচুর খ্যাতি অর্জন করতে পারেন। কম বয়সেই তিনি সমাজে পরিচিতি পান এবং নিজের কাজের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করেন। শিল্প, মিডিয়া বা জনসংযোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই চিহ্ন বিশেষ শুভ বলে ধরা হয়।