কেন সহকারী কোষাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিগন্ত বাগচীর?
তবে কেন হঠাৎ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন দিগন্ত? ‘এই সময় অনলাইন’কে অভিনেতা বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি সারা রাত ধরে আর্টিস্ট ফোরামের ভোট হয়েছিল, যা সকলেরই জানা। তার পরে সংগঠনের প্রথম মিটিং ছিল ১৪-১৫ ফেব্রুয়ারি নাগাদ। সে দিনের ভোটে যেহেতু আমাদের যত মেম্বার তার দুই তৃতীয়াংশ মেজরিটি সদস্য ভোট দিতে আসেননি, তাই জেতার পরেও নিজের ভিতরেই বেশ কিছু প্রশ্ন ঘুরছিল। তাই ১৪ ফেব্রুয়ারি প্রথম ইস্তফা দিয়েছিলাম। সেই সময়ে সিনিয়রদের কাছে সেই ইস্তফা গৃহীত হয়নি। সবে নতুন কমিটি গঠন হয়েছিল। ফলে আমায় রঞ্জিতবাবু, বুম্বাদা, দীপকদা, শান্তিলালদা বলেছিলেন, ‘এখন এই সিদ্ধান্ত নিস না।’ ওদের কথা তো আমি ফেলতে পারিনি।’