রহিম-সন্দীপদের ‘দালাল’ তকমা অস্কারের, বিতর্কে উত্তাল ইস্টবেঙ্গল - 24 Ghanta Bangla News
Home

রহিম-সন্দীপদের ‘দালাল’ তকমা অস্কারের, বিতর্কে উত্তাল ইস্টবেঙ্গল

Spread the love

লিগের শীর্ষে থেকেও বিতর্কে জড়াল ইস্টবেঙ্গল। সাংবাদিক বৈঠকে রহিম নবি, সন্দীপ নন্দী ও আলভিটোকে কড়া ভাষায় আক্রমণ অস্কার ব্রুজোর।

কলকাতা: ইন্ডিয়ান সুপার শেষ পর্বে এসে মাঠের উত্তেজনার পাশাপাশি তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে ইস্টবেঙ্গল।অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে প্রাক্তন ফুটবলারদের একাংশকে সরাসরি আক্রমণ করেন। তিনি নাম করে রহিম নবি, সন্দীপ নন্দী, আলভিটো ডি’কুনহার সমালোচনা করেন। অস্কারের অভিযোগ, এই ব্যক্তিরা কখনও ক্লাবের উন্নতি চাননি এবং সবসময় নেতিবাচক পরিবেশ তৈরি করেছেন।

কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর ‘গো ব্যাক’ স্লোগানের প্রসঙ্গ টেনে অস্কার বলেন, তখন এই প্রাক্তনরাই সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। কিন্তু দল এখন লিগের শীর্ষে থাকলেও তাঁদের মুখে কোনও প্রশংসা শোনা যাচ্ছে না। আরও কড়া ভাষায় তিনি দাবি করেন, এই ধরনের মানুষ ক্লাবের ভিতরে বিভাজন তৈরি করেন এবং ফুটবলারদের মানসিক চাপে রাখেন। তাঁর মতে, দীর্ঘদিন ইস্টবেঙ্গলের ধারাবাহিক ব্যর্থতার পিছনেও এই সংস্কৃতি দায়ী।

উল্লেখযোগ্য ভাবে, সন্দীপ নন্দী একসময় অস্কারের কোচিং স্টাফে ছিলেন। গত মরসুমে আইএফএ শিল্ড ফাইনালে গোলকিপার বদল নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। পরে সেই সম্পর্ক আরও খারাপ হয় এবং সন্দীপ কোচিং ছেড়ে দেন। এদিনের মন্তব্যে সেই পুরনো ক্ষোভই ফের প্রকাশ্যে এল।

তবে বিতর্কের মাঝেও নিজের দলের প্রশংসা করতে ভোলেননি অস্কার। তাঁর সংযোজন, বর্তমান স্কোয়াড মানসিক ভাবে অনেক শক্তিশালী এবং বাইরের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে না। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সামনে পঞ্জাব এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তারপর বহুল প্রতীক্ষিত কলকাতা ডার্বি। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ কোচ।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *