দ্রুততম ছক্কার সেঞ্চুরি বিস্ময় বালক বৈভবের দখলে - 24 Ghanta Bangla News
Home

দ্রুততম ছক্কার সেঞ্চুরি বিস্ময় বালক বৈভবের দখলে

Spread the love

মাত্র ৫১৪ বলেই টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার নজির। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ভাঙছেন একের পর এক বিশ্বরেকর্ড ও আইপিএল রেকর্ড।

Kolkata, May 10: আইপিএলে সবচেয়ে কম বলে শতরান করার রেকর্ড আগেই করেছিলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬ মরসুমে ফের একগুচ্ছ নয়া নজির গড়লেন ১৫ বছরের এই বিস্ময় বালক। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম এবং সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ১০০টি ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব।

শনিবার গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে ১৬ বলে ৩৬ রান করেন। ইনিংস ছোট হলেও সেটি সাজানো ছিল ৩টি চার ও ৩টি ছক্কায়। আর এই ৩টি ওভার বাউন্ডারির সঙ্গেই বৈভব টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কার মাইল ফলক স্পর্শ করলেন। মাত্র ৫১৪ বল খেলেই ১০০ ছক্কা হাঁকানোর নজির স্পর্শ করলেন বিহারের এই তরুণ ক্রিকেটার।

শুধু দ্রুততম ছক্কার রেকর্ড নয়, পাশাপাশি এক মরসুমে প্রথম ছয় ওভারে তে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির রেকর্ডও এখন বৈভবের দখলে। চলতি আইপিএল মরসুমে পাওয়ার-প্লে তে তাঁর বর্তমান ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৩০। এর আগে এই নজির ছিল অভিষেক শর্মার। অভিষেক ২০২৪ সালে প্রথম ছয় ওভারে ২৯টি ছয় মেরেছিলেন। এবার তাঁকে টপকে গেলেন মাত্র ১৫ বছরের এই ব্যাটার।

এছাড়া সামনে আরও কীর্তি গড়ার সুযোগ রয়েছে বৈভবের কাছে। এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ৪২টি ওভার বাউন্ডারির সঙ্গে রয়েছে অভিষেক শর্মার দখলে। কিন্তু বৈভব ইতিমধ্যে চলতি মরসুমে ৪০টি ছক্কা মেরেছে। সিজন এখনো বাকি। এখানেও সুযোগ অভিষেককে টপকে যাওয়ার।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *