দালাল বলে কটাক্ষ, ‘আগে ট্রফি পাক তার পর কথা’, অস্কারকে পাল্টা ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের - 24 Ghanta Bangla News
Home

দালাল বলে কটাক্ষ, ‘আগে ট্রফি পাক তার পর কথা’, অস্কারকে পাল্টা ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের

Spread the love

এই সময় অনলাইনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খোলেন অ্যালভিটো ডি কুনহা, রহিম নবি ও সন্দীপ নন্দী। দেখে নিন কে কী বললেন-

অ্যালভিটো ডি কুনহা

‘আমরা ক্লাবকে যা দিয়েছি সেটা আমরা জানি। তাই অস্কার কী বলল তাতে আমি যেতে চাই না। গোয়া থেকে কলকাতায় আসার পর ইস্টবেঙ্গলেই থেকেছি, অনেক ক্লাবের প্রস্তাব পেলেও যাইনি। এই ক্লাব আমার মায়ের মতো। তাই আমি চাই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক। ১৭ তারিখ যদি মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই দিনটা আমার কাছে সবচেয়ে বড় হবে। অস্কার কী বলল সেটা আমি পাত্তা দিই না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছেন সমর্থকরা, আমি ওদের হাসতে দেখতে চাই।’

এর পর তিনি কিছুটা মজা করেন। বলেন, ‘হতে পারে ও এগুলো বলে কুসংষ্কারের বশে। যেদিন চাকরি ছাড়বে বলল তার পরের ম্যাচে দল ৩ পয়েন্ট পেয়েছে, ও কর্তাদের বিরুদ্ধে বলেছে তার পরেও তিন পয়েন্ট পেয়েছে। এখন হয়তো কোনও টপিক পায়নি তাই আমাদের বিরুদ্ধে বলল তিন পয়েন্টের জন্য। এভাবে যদি তিন পয়েন্ট পেয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই তাতে আমার কোনও সমস্যা নেই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *