প্রথমার্ধ শেষে গোয়ার বিপক্ষে অমীমাংসিত ফলাফল মোহনবাগানের
এফসি গোয়ার মাঠে প্রথমার্ধে গোলের দেখা পেল না মোহনবাগান। দ্বিতীয়ার্ধে জয় পেতে আক্রমণের ঝাঁঝ বাড়াতে হবে সবুজ-মেরুনকে।
আজ বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে টানা দুইবারের সুপার কাপ জয়ী দল তথা এফসি গোয়া। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত বজায় রেখেছে অমীমাংসিত ফলাফল। বেশ কয়েকবার আক্রমণে উঠে আসলে ও গোলের মুখ খুলতে পারেননি কোনও দলের ফুটবলাররা। সেখান থেকেই চাপ বাড়িয়ে দ্বিতীয়ার্ধে গোল তুলে নিতে চাইবে উভয় শিবির।
তবে কাজটা যে খুব একটা সহজ হবে না সবুজ-মেরুনের জন্য সেটা বলাই চলে। আসলে নিজেদের ঘরের মাঠে মানোলোর ছেলেরা যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা ভালো মতোই জানা সকলের। তবে আক্রমণের তেজ বাড়িতে দলকে এগিয়ে দেওয়ার টার্গেট থাকবে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে আশিক কুরুনিয়ানদের। অন্যদিকে, চাপ বাড়িয়ে ঘরের মাঠে জয় সুনিশ্চিত করতে চাইবেন দেজান ড্রাজিচ থেকে শুরু করে উদান্তা সিংরা। বলাবাহুল্য, এই ম্যাচে জয় সুনিশ্চিত করতে পারলে ইস্টবেঙ্গল দলকে পিছনে ফেলে অনায়াসেই স্বমহিমায় শীর্ষ স্থানে ফিরে আসবে মোহনবাগান সুপার জায়ান্ট।
সেদিকেই নজর সকলের। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। যেখানে সুযোগ বুঝেই ঘন ঘন আক্রমণে উঠে আসছে মোহনবাগান ফুটবল দল।