Mamata Banerjee: শুভেন্দুর শপথগ্রহণ মিটতেই মমতার রবীন্দ্রজয়ন্তীতে কারা কারা এলেন? - Bengali News | Former West Bengal CM Mamata Banerjee celebrated Rabindra Jayanti at her Kalighat residence - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: শুভেন্দুর শপথগ্রহণ মিটতেই মমতার রবীন্দ্রজয়ন্তীতে কারা কারা এলেন? – Bengali News | Former West Bengal CM Mamata Banerjee celebrated Rabindra Jayanti at her Kalighat residence

Spread the love

সকাল থেকেই গোটা শহর সেজে উঠেছিল বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। গোটা রাজ্যের নজর ছিল ব্রিগেডের দিকেই। যেখানে শপথ নিলেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। আমজনতার পাশাপাশি এদিন ব্রিগেডে নজর কাড়লেন টলিউড সেলেবরাও। দেখা মিলল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, জিৎ, পণ্ডিত অজয় চক্রবর্তী, মমতাশঙ্কর, পায়েল, ঋষি কৌশিকের মতো ব্যক্তিত্বদের।

৯ মে অর্থাৎ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিন বেছে নিয়েছিলেন গেরুয়া শিবির। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই, কালীঘাটে শুরু হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রজয়ন্তী। মমতার উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই রবীন্দ্রজয়ন্তীতে অংশ নিয়ে ছিলেন তৃণমূল পার্টির নেতা, কর্মীরা এবং বিনোদন জগতের বিশিষ্টরা। মঞ্চে এসে একে একে গান গাইতে দেখা গেল দোলা সেন, অর্পিতা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, প্রণতী ঠাকুরের মতো ব্যক্তিত্বদের। গান গাইলেন কুণাল ঘোষও।

তবে তৃণমূল সুপ্রিমোর রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের শোস্টপার ছিলেন বাবুল সুপ্রিয়। মমতার আবদারে বাবুল মঞ্চে উঠলেন মেয়েকে নিয়ে। গাইলেন, ‘প্রাণ ভরিয়ো তৃষা হরিয়ে, মোরে মোরে আরও দাও প্রাণ।’ এদিন মমতার গলাতেও শোনা গেল এই রবীন্দ্রসঙ্গীত। তবে মমতার প্রায় প্রতিটি অনুষ্ঠানেই দেখা মিলত ইন্দ্রনীল সেনকে। এদিনের এই অনুষ্ঠানে অবশ্য তিনি উপস্থিত ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *