‘লগান’-এর পরে আবার জুটি বাঁধছেন আমির -আশুতোষ, এ বার কোন গল্পে? - 24 Ghanta Bangla News
Home

‘লগান’-এর পরে আবার জুটি বাঁধছেন আমির -আশুতোষ, এ বার কোন গল্পে?

Spread the love

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লালা অমরনাথ এক কিংবদন্তি নাম। স্বাধীনতার আগে এবং দেশভাগের উত্তাল সময়ে তাঁর জীবন ও ক্রিকেট-যাত্রা ঘিরেই তৈরি হতে পারে এই ছবি। জানা যাচ্ছে, শুধুমাত্র ক্রিকেট নয়, সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনও গুরুত্বপূর্ণ জায়গা পাবে ছবির গল্পে। দেশভাগের আবহ, ব্যক্তিগত সংগ্রাম এবং দেশের প্রতি আবেগ— সব মিলিয়ে ছবিটিকে একটি বড় মাপের পিরিয়ড স্পোর্টস ড্রামা হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে।

লগান-এর পর আবারও ক্রিকেটকেন্দ্রিক গল্পে ফিরছেন আমির, আর সেই কারণেই দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। এর আগে ‘দঙ্গল’ -এ মহাবীর ফোগাটের চরিত্রে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। ফলে লালা অমরনাথের চরিত্রে আমিরকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *