বিবাদের জেরে ঠাকুমার গলা কেটে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে
ঠাকুমার গলা কেটে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। গুজরাটের সুরাটের ঘটনা। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লীলাবেন চৌধুরী (৭০)। সুরাটের (Surat) পুনা থানার পর্বত পটিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে খুন করা হয় বলে জানা গিয়েছে। এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লীলাবেনের ২৩ বছর বয়সি নাতি হর্ষ প্যাটেলকে।
জানা গিয়েছে, বেকার ছিলেন হর্ষ। নাতিকে কাজের খোঁজ করার জন্য বলেছিলেন লীলাবেন। এই নিয়ে তাঁর সঙ্গে প্রায় দিনই কথাকাটি হতো হর্ষের। শুক্রবার, পুলিশ জানিয়েছে, এই নিয়ে বাদানুবাদের সময়েই হর্ষ তার ঠাকুমাকে খুন করে।
বিস্তারিত আসছে…