বিজেপি ক্ষমতায় আসতেই মানত পূরণ, পাঁঠা বলি দিয়ে উৎসব গোটা গ্রামে
শনিবার সকালে বেতুড় গ্রামে ওই দলের পক্ষ থেকে তিনটি পাঁঠা নিয়ে বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করা হয়। এই পরিক্রমা শেষে মা বেতাই চণ্ডী, বড় কালী ও কালী মাতার মন্দিরে হাজির হন। পরে ওই তিনটি পাঁঠা একে একে গ্রামের তিনটি মন্দিরের দেবীকে উৎসর্গ করে বলিদান দেওয়া হয়।