দফতর বণ্টন পরে, শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন ৫ মন্ত্রী! মন্ত্রিসভায় ঠাঁই হল কাদের? - 24 Ghanta Bangla News
Home

দফতর বণ্টন পরে, শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন ৫ মন্ত্রী! মন্ত্রিসভায় ঠাঁই হল কাদের?

Spread the love

কলকাতা: ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল। দীর্ঘ রাজনৈতিক লড়াই আর জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার …

কলকাতা: ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল। দীর্ঘ রাজনৈতিক লড়াই আর জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। স্বাধীনতার পর এই প্রথমবার বাংলায় কোনো বিজেপি মুখ্যমন্ত্রী শাসনভার গ্রহণ করলেন। শনিবার ব্রিগেডের মেগা মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যপাল আর.এন রবি শপথবাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার পাঁচ সদস্যকে। রাজকীয় এই অনুষ্ঠানে একপাশে ছিলেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যপাশে ছিলেন বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। (suvendu adhikari takes oath with a group of ministers)

শুভেন্দু অধিকারীর এই নতুন মন্ত্রিসভায় প্রথম দফায় পাঁচ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে৷ তাঁরা প্রত্যেকেই আজ শপথ গ্রহণ করেছেন। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর একে একে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অসমের হিমন্ত বিশ্বশর্মার মতো গেরুয়া শিবিরের হেভিওয়েট মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই শপথগ্রহণ পর্ব এক জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। এর পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরাও৷

বিধানসভা নির্বাচনের ২০৭টি আসন জিতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। ভোটের লড়াইয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাংলার শাসনভার তুলে দেওয়া হবে কোনো এক ভূমিপুত্রের হাতেই, যিনি বাঙালি এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন। শুভেন্দু অধিকারীর নাম নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ জল্পনা চললেও, শেষ পর্যন্ত নন্দীগ্রাম ও ভবানীপুরের জয় তাঁকে এই দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে।

শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি বিধায়কদের বৈঠকে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য মোট আটটি প্রস্তাব এলেও সব ক’টিতেই শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয়েছিল। কোনো দ্বিতীয় নাম সামনে না আসায় এবং সর্বসম্মত সমর্থন থাকায় দল তাঁকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। ‘অপশাসনের অবসান’ এবং ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের পথচলা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *