টপকে গেল Ferrari, Audi-কেও, বিশ্বের সর্বাধিক শক্তিশালী অটোমোবাইল কোম্পানির তালিকায় এই ভারতীয় ব্র্যান্ড - 24 Ghanta Bangla News
Home

টপকে গেল Ferrari, Audi-কেও, বিশ্বের সর্বাধিক শক্তিশালী অটোমোবাইল কোম্পানির তালিকায় এই ভারতীয় ব্র্যান্ড

Spread the love

Royal Enfield

ভারতের বাজারে Royal Enfield-এর বাইক অত্যন্ত জনপ্রিয়। বিশেষত Royal Enfield Classic 350, Bullet 350-র নতুন আপডেটেড ভার্সন এবং Hunter 350, Himalayan 450 কিংবা 650 সিসি সেগমেন্টে একাধিক বাইক লঞ্চ করায় বেড়েছে ব্রিক্রিও।

Royal Enfield

সম্প্রতি প্রকাশিত হয়েছে Brand Finance Automotive Industry Report 2026। সেই রিপোর্ট অনুযায়ী, একাধিক বিদেশী গাড়িপ্রস্তুতকারক সংস্থাকে টেক্কা দিয়েছে Royal Enfield। ছাড়িয়ে গিয়েছে Ferrari, Audi-কেও।

Royal Enfield

রিপোর্ট অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং শক্তিশালী অটোমোবাইল ব্র্যান্ড Royal Enfield। সামনে রয়েছে শুধুই Toyota এবং BMW। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Audi এবং সপ্তম স্থানে Ferari।

Royal Enfield

ওই রিপোর্ট অনুযায়ী, Brand Strength Index Score-এ ১০০-র মধ্যে ৮৮.৯ পেয়েছে Royal Enfield। দেওয়া হয়েছে AAA রেটিংও। এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দু’চাকার গাড়ির বাজারেও দখল বেড়েছে Royal Enfield-এর।

Royal Enfield

বেড়েছে সংস্থার ব্র্যান্ড ভ্যালুও। এক বছরে সংস্থার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩০%। টাকার হিসেবে তা প্রায় ১.২ বিলিয়ন ডলার।

Royal Enfield

শুধুই দেশের বাজারে নয়। বিদেশের বাজারেও বিক্রি বাড়ার ফলেই এতটা গ্রোথ হয়েছে Royal Enfield-এর। বর্তমানে পৃথিবীর মোট ৮০টি দেশে ৩,২০০-রও বেশি রিটেল আউটলেট রয়েছে Royal Enfield-এর।

Royal Enfield

পাশাপাশি, একাধিক সেগমেন্টে বাইক লঞ্চ করাও কোম্পানির গ্রোথে সাহায্য করেছে। Cruiser মডেলের Classic এবং Bullet-এর বদলে Adventure এবং Scrambler-এর মতো সেগমেন্টেও বাইক লঞ্চ করেছে Enfield।

Royal Enfield

Brand Finance Automotive Industry Report 2026 অনুযায়ী, শুধুই Royal Enfield নয়। তালিকায় রয়েছে একাধিক অন্যান্য ভারতীয় ব্র্যান্ডও। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে Tata Motors, ২৫তম স্থানে রয়েছে Mahindra এবং ৩৪তম স্থানে রয়েছে Maruti Suzuki।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *