নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে বিধানসভায়
এই সময়: বাংলায় নতুন সরকার আজ, শনিবার শপথগ্রহণের পরে কোথায় হবে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক? কোথায় বসবেন নতুন মুখ্যমন্ত্রী? এ নিয়ে বিস্তর জল্পনা চলছে গত ক’দিন ধরে। তবে শুক্রবার রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংসের তিনতলায় মুখ্যমন্ত্রীর কক্ষ তৈরির কাজ পুরোদমে চললেও তা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমন নয়। তাই আপাতত শপথ গ্রহণের পরে নতুন মুখ্যমন্ত্রী বসবেন বিধানসভা ভবনে।