‘জয় শ্রী রাম’ ধ্বনিতে কাঁপল হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ব্রিগেডে রেকর্ড ভিড় - 24 Ghanta Bangla News
Home

‘জয় শ্রী রাম’ ধ্বনিতে কাঁপল হরিশ চ্যাটার্জি স্ট্রিট, ব্রিগেডে রেকর্ড ভিড়

Spread the love

বাংলার রাজনৈতিক (EX CM Mamata Banerjee) ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের মধ্য দিয়ে। রাজ্যের ক্ষমতার পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে শনিবার সকাল …

বাংলার রাজনৈতিক (EX CM Mamata Banerjee) ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের মধ্য দিয়ে। রাজ্যের ক্ষমতার পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত জনসমুদ্রের সৃষ্টি হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বিজেপি সমর্থক ভোর থেকেই কলকাতামুখী হন। গেরুয়া পতাকা, ঢাক-ঢোল, আবির আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ব্রিগেড চত্বর। বিজেপি নেতৃত্বের দাবি, এ যেন বাংলার রাজনৈতিক পরিবর্তনের উৎসব।

অন্যদিকে, এই উৎসবমুখর ছবির সম্পূর্ণ উল্টো দৃশ্য ধরা পড়ল দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, যেখানে অবস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। একসময় যেই রাস্তায় তৃণমূল কর্মীদের ভিড়, স্লোগান আর রাজনৈতিক ব্যস্ততা লেগেই থাকত, সেই এলাকা এদিন ছিল কার্যত নিস্তব্ধ। গোটা রাস্তা জুড়ে যেন এক অদ্ভুত শূন্যতার আবহ। রাজনৈতিক পালাবদলের পরাজয়ের ভার যেন স্পষ্ট হয়ে উঠেছে এলাকার পরিবেশে।

তবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পুরোপুরি নিশ্চুপ ছিল না। ব্রিগেডমুখী বিজেপি সমর্থকদের ছোট-বড় একাধিক মিছিল এদিন সেই রাস্তা দিয়েই যেতে দেখা যায়। গেরুয়া পতাকা হাতে বহু কর্মী-সমর্থক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে এগিয়ে যান ব্রিগেডের দিকে। আর সেই স্লোগান সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই। রাজনৈতিক প্রতীকের দিক থেকে এই দৃশ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য, বাংলায় পরিবর্তনের এই মুহূর্ত তাঁদের কাছে আবেগের। তাই তারা নিজেদের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারছেন না। অনেকের মতে, ‘জয় শ্রী রাম’ শুধুমাত্র ধর্মীয় স্লোগান নয়, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনেরও প্রতীক হয়ে উঠেছে। ফলে মমতার বাড়ির সামনে দাঁড়িয়েও সেই স্লোগান তুলতে দ্বিধা করেননি তাঁরা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *