West Bengal next Chief Minister: অধিকারীর হাতেই অধিকারের রাশ, শুভেন্দুতেই আস্থা পদ্মফুলের - Bengali News | Suvendu Adhikari Named BJP Legislature Party Leader, Set to Become West Bengal Chief Minister - 24 Ghanta Bangla News
Home

West Bengal next Chief Minister: অধিকারীর হাতেই অধিকারের রাশ, শুভেন্দুতেই আস্থা পদ্মফুলের – Bengali News | Suvendu Adhikari Named BJP Legislature Party Leader, Set to Become West Bengal Chief Minister

Spread the love

মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নেবেন শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: সব জল্পনার অবসান। কাঁথির শান্তিকুঞ্জের মেজো ছেলেই বসছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপি বিধায়কদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই বিজেপির পরিষদীয় দলনেতাই মুখ্যমন্ত্রী হবেন। বাংলায় বিজেপির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামিকাল ব্রিগেড ময়দানে শপথ নেবেন শুভেন্দু।

বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সহকারী পর্যবেক্ষক হিসেবে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বৈঠক শুরুর আগে বিজেপির কোনও বিধায়ক-নেতাই মুখ খোলেননি। ফলে জল্পনা ক্রমশ বাড়ে। নানা নাম সামনে আসে।

একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শুভেন্দু যে দৌড়ে এগিয়ে ছিলেন, তা নিয়ে দ্বিমত নেই রাজনীতির কারবারিদের। ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজনীতির কারবারিরা বলেন, শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘরের মাঠে’ জিতেছেন। দলের এই জয়ের তাঁর বড় অবদান রয়েছে। তাছাড়া রাজ্যের মন্ত্রী হিসেবে বেশ কয়েকবছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শেষপর্যন্ত শুভেন্দুকে নিয়ে জল্পনাতেই সিলমোহর পড়ল। বাংলায় শাসকদল হতে চলেছে বিজেপি। এদিন সেই দলের পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু। আর শাসকদলের পরিষদীয় দলনেতা স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী হবেন।

কী বললেন অমিত শাহ?

শুভেন্দুকে পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রথমে সবাই প্রস্তাব করেন। দ্বিতীয় কোনও নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। সেজন্য সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু, দ্বিতীয় কোনও নাম কেউ প্রস্তাব করেননি। তাই, শুভেন্দুকেই পরিষদীয় দলনেতা করা হল।”

শনিবার শপথ গ্রহণ-

শনিবার সকাল ১০টায় ব্রিগেড ময়দানে বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে থাকবেন। থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ এক ডজনের বেশি কেন্দ্রীয় মন্ত্রী। দেশের ২০টি রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মুখ্যমন্ত্রীরাও থাকবেন। সমস্ত দলকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এককথায় জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান। আর আগামিকাল সেই শপথ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর শান্তিকুঞ্জের বাড়িতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *