বিমানে বিমানে ‘ব্যতিব্যস্ত’ বিমানবন্দর!
সূত্রের খবর, আজ শুক্রবার থেকেই তাঁদের অনেকে আসতে শুরু করছেন। শনিবার সকালে ভিড় হবে সবচেয়ে বেশি। অনেকেই চার–পাঁচ ঘণ্টার জন্য আসবেন। ততক্ষণ এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে বিমান। এতে প্রধানত দু’টি সমস্যায় পড়তে পারেন বিমানবন্দরের কর্তারা। এক, পার্কিং বে। দুই, যাত্রিবিমানের শিডিউল স্বাভাবিক রাখা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী — সবারই ব্যক্তিগত বিমানের পাশাপাশি থাকবে হেলিকপ্টার। এর বাইরে এত জন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বিমান। এয়ারপোর্টের এক কর্তা জানান, দেশের প্রথম সারির একাধিক শিল্পপতি শপথ অনুষ্ঠানে এলে তাঁরাও ব্যক্তিগত বিমান নিয়ে আসবেন।