একটানা পড়াশোনা করতেই ভালো লাগে না মাধ্যমিকে তৃতীয় হওয়া মৈনাকের, সাফল্য এল কী ভাবে? - 24 Ghanta Bangla News
Home

একটানা পড়াশোনা করতেই ভালো লাগে না মাধ্যমিকে তৃতীয় হওয়া মৈনাকের, সাফল্য এল কী ভাবে?

Spread the love

মৈনাক জানায়, প্রতিটি বিষয়েই টিউশন নিত সে। দিনে ৮-৯ ঘণ্টাও পড়াশোনা করত। কিন্তু একটানা নয়। আধ ঘণ্টা পড়ার পরেই অন্য কিছু করতে ইচ্ছে করত তার। কখনও কখনও বন্ধুদের সঙ্গে খেলতেও চলে যেত। কিন্তু মৈনাক যত ক্ষণ পড়াশোনা করে, মনযোগ দিয়েই করে। সাফল্যের চাবিকাঠি সেখানেই বলেই জানাচ্ছে কৃতী ছাত্র। মৈনাকের কথায়, ‘আমি বেশি ক্ষণ টানা পড়তে পারি না। কিছু ক্ষণ পড়তাম। তার পর খেলতাম। আবার পড়তে বসতাম। তবে স্কুল এবং টিউশনের স্যরেরা ভীষণ সাহায্য করেছেন। যখনই গিয়েছি, বিন্দুমাত্র রেগে না গিয়ে বুঝিয়ে দিয়েছেন। ওঁদের সাহায্য ছাড়া এই ফল সম্ভব হতো না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *