মুখ্যমন্ত্রী হচ্ছেন শান্তিকুঞ্জের মেজ ছেলে! ব্যান্ডপার্টি এনে, বাজি ফাটিয়ে উৎসব শুভেন্দুর কুরকুলি পাড়ায় - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রী হচ্ছেন শান্তিকুঞ্জের মেজ ছেলে! ব্যান্ডপার্টি এনে, বাজি ফাটিয়ে উৎসব শুভেন্দুর কুরকুলি পাড়ায়

Spread the love

শুধু যে ঘোষণাটুকুই বাকি, সে কথা মোটামুটি সকলেই জানতেন। তাই উন্মাদনা সকাল থেকেই ছিল। অধীর আগ্রহে অপেক্ষা ছিল, কখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করবেন! সেই মতো দুপুর থেকেই টেলিভিশনের দিকে চোখ ছিল গোটা কুরকুলি পাড়ার। শেষমেশ পড়ন্ত বিকেলে টিভির পর্দায় ভেসে উঠল সেই বহুকাঙ্ক্ষিত বাক্য: ‘রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী।’

শান্তিকুঞ্জের মেজ ছেলেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এ কথা জানা মাত্রই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতল কাঁথির ছোট্ট জনপদ কুরকুলি, যা শুভেন্দুর পাড়া বলে পরিচিত। বিজেপির কর্মী-সমর্থকেরা বাইরে বেরিয়ে মিষ্টি বিতরণ করেন এলাকায়। শান্তিকুঞ্জের কাছেই বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কার্যালয়। সেখানে ব্যান্ডপার্টিও ডেকে আনা হয়েছিল। বাজনার তালে তালে নাচলেন দলীয় কর্মী-সমর্থকেরা। পোড়ানো হলো বাজিও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *