মণিপুরে ফের হিংসার আগুনে পুড়ল বাড়ি, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

মণিপুরে ফের হিংসার আগুনে পুড়ল বাড়ি, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী

Spread the love

ভারত-মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা বহিরাগত শক্তি এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বীরেন সিং (N. Biren Singh)। এই হামলাকে ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ (cross-border terrorism) বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর মতে, সেখানকার আদিবাসী সম্প্রদায়গুলির উপর বহিরাগত আগ্রাসন অব্যাহত আছে। এর ফলে গুরুতর হুমকির সম্মুখীন হচ্ছেন তাঁরা। দৃঢ় সংকল্প ও শক্তিশালী সীমান্ত সুরক্ষার মাধ্যমে এই সমস্যার কার্যকর সমাধান না করা হলে, মণিপুরে শান্তি অধরাই থেকে যাবে বলেও মনে করেন বীরেন সিং। সীমান্ত রক্ষা করতে, সামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ও রাজ্য উভয় বাহিনীকে মোতায়েন করে সম্পূর্ণ প্রস্তুত রাখতে হবে বলেও মনে করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *