বিজেপি কার্যালয়ে আগুন, পাল্টা অভিযোগ স্বপনের
তাঁর আরও অভিযোগ, বাড়ির গেটে বিজেপির পতাকা লাগানোর চেষ্টা করা হয়েছে এবং বেশ কিছু তৃণমূল কর্মীর বাড়িতেও হামলা চালানো হয়েছে। খালবিলের গেস্ট হাউসে বিজেপি পতাকা টাঙানোরও সমালোচনা করেছেন তিনি। নির্বাচনে হারজিত থাকলেও এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই বর্ষীয়ান নেতা। বলেছেন, ‘মুড়িগঙ্গার খনন হয়েছে। তার চারপাশ রাস্তা, আলো দিয়ে সাজানোর স্বপ্ন ছিল। ওরা এগুলো করুক।’