শাহরুখের প্রযোজনায় পুলিশের চরিত্রে ফিরলেন সইফ আলি খান! Ei Samay - 24 Ghanta Bangla News
Home

শাহরুখের প্রযোজনায় পুলিশের চরিত্রে ফিরলেন সইফ আলি খান! Ei Samay

Spread the love

ছবিতে সইফের চরিত্রের নাম পবন। ট্রেলারে দেখা যাচ্ছে, তাঁর নজরদারিতেই এক সাংবাদিকের উপর অতর্কিতে হামলা হয় এবং সেই সাংবাদিক গুলিবিদ্ধ হন। এই একটি ঘটনাই পবনের পেশাদার ও ব্যক্তিগত জীবনকে ওলটপালট করে দেয়। সিস্টেমের চাপে পড়ে তাঁর নিজের ঘরও ভাঙতে বসে। ট্রেলারের শেষে দেখা যায়, আত্মসম্মান, নিজের কাজ এবং পরিবার— এই তিনের গোলকধাঁধায় বন্দি হয়ে পড়েন পবন। তাঁর প্রতিটি সিদ্ধান্তই এখন এক একটি বড় চ্যালেঞ্জ। নিজের চরিত্র সম্পর্কে সইফ বলেন, ‘পবন এমন একজন মানুষ যে সারাক্ষণ নিজের সঙ্গে লড়াই করে চলেছেন। কোনটি সঠিক আর কোনটি দায়িত্ব— এই দ্বন্দ্বে সে জর্জরিত। এই গল্প কোনও উত্তরই সহজে দেয় না, বরং দর্শককে এক অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *