IPL-এর নিরাপত্তায় বড় ফাঁক, খেলোয়াড়দের সঙ্গে বাসে অচেনা লোক কারা? কড়া বার্তা দিল BCCI - 24 Ghanta Bangla News
Home

IPL-এর নিরাপত্তায় বড় ফাঁক, খেলোয়াড়দের সঙ্গে বাসে অচেনা লোক কারা? কড়া বার্তা দিল BCCI

Spread the love

অভিযোগ, কিছু IPL দল ও তাদের খেলোয়াড়দের সঙ্গে এমন কিছু ব্যক্তিকে ঘুরতে দেখা যাচ্ছে, যাঁদের দলের সঙ্গে থাকার অনুমতি নেই। শুধু তাই নয়, সেই অচেনা ব্যক্তিরা নাকি দলের বাসে উঠছে এবং খেলোয়াড়দের হোটেলেও প্রবেশ করছে। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক প্রশ্ন উঠতে শুরু করেছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

BCCI সচিবের কড়া বার্তা

এই ঘটনায় BCCI-এর সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে যে কিছু দল ও খেলোয়াড়ের সঙ্গে অনুমতি নেই এমন ব্যক্তিরা ঘুরছেন। তাঁরা দলের বাস ও হোটেলেও প্রবেশ করছেন। আমরা সব ফ্র্যাঞ্চাইজ়ি ও খেলোয়াড়দের জন্য নির্দেশিকা জারি করব। যদি তা মানা না হয়, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *