রাজ্যে পালাবদল হতেই পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল
এই সময়, ভাঙড়: রাজ্য রাজনীতিতে পালাবদলের সঙ্গে সঙ্গেই পালাবদল হলো ভাঙড়-২ পঞ্চায়েত সমিতিতে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ফিরলেন তাঁর পুরোনো চেয়ারে। তবে এ বার আইএসএফ-এর জার্সি পরে বসলেন সভাপতির চেয়ারে। বুধবার সকালে তিনজন জেলা পরিষদ সদস্য, বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যকে নিয়ে অফিসে ঢোকেন আরাবুল। ফাঁকা অফিসে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে বাড়ি ফিরে যান।