শুনানির দিন ছিল আজ, বাড়ি থেকে বেরোতেই এল খবর... - Bengali News | A man committed suicide in Purulia - 24 Ghanta Bangla News
Home

শুনানির দিন ছিল আজ, বাড়ি থেকে বেরোতেই এল খবর… – Bengali News | A man committed suicide in Purulia

পুরুলিয়া:  এসআইআর-এর শুনানি চলাকালীন আত্মঘাতী এক বৃদ্ধ। শুনানির ভয়েই আত্মঘাতী বলে অভিযোগ উঠছে। পুরুলিয়ার পারা বিধানসভা চৌতালা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দুর্জন মাঝি, বয়স (৮২)। পরিবারের দাবি, সোমবারই শুনানির তারিখ ছিল। শুনানিতে যাবেন বলে সব ঠিকও ছিল। সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের দাবি, বাড়িতে জানিয়ে যান, শুনানির জন্য টোটো ডাকতে যাচ্ছেন। তিনি আদ্রা বিভাগের আনারা -রুকনি রেল লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার সূত্রে জানা যায়। দুর্জন মাঝি প্রাক্তন বিসিসিএল কর্মী। এসআইআর-এর ফর্ম পূরণের পরেও তিনি শুনানির ডাক পান। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে ও তাঁর মেয়ে রয়েছেন। যদিও তাঁদের ডাক পড়েনি। তাই গত কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। পরিবারের দাবি, হিয়ারিংয়ের নোটিস আসার পর থেকেই মনমরা থাকতেন তিনি। বাড়িতে বলতেন , তাঁকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *