ভারতে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ? মুখ খুলল AIFF
বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় এক মাস। তবে ভারতে FIFA World Cup 2026-এর ম্যাচ সম্প্রচারের কোনও চুক্তি হয়নি এখনও। এই পরিস্থিতিতে কি এগিয়ে আসবে দূরদর্শন? নাকি অন্য কোনও সমাধান পাওয়া যাবে? এই নিয়ে মুখ খুললেন AIFF-এর ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ। যথেষ্ট আশাবাদী তিনি। জানালেন, ভারতের ‘মার্কেট’কে উপেক্ষা করা FIFA বা সম্প্রচারকারী সংস্থাগুলির পক্ষে সম্ভব নয়। তবে এ ক্ষেত্রে AIFF সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।