Operation Sindoor Anniversary: ৭ মে, রাত ১ টা ৫ মিনিট: আবারও পোস্ট করল সেনা, লিখল 'ভারত কিছু ভোলেনি...' - Bengali News | Operation Sindoor Anniversary: Indian Army shares video revisiting Operation Sindoor Action & Bravery - 24 Ghanta Bangla News
Home

Operation Sindoor Anniversary: ৭ মে, রাত ১ টা ৫ মিনিট: আবারও পোস্ট করল সেনা, লিখল ‘ভারত কিছু ভোলেনি…’ – Bengali News | Operation Sindoor Anniversary: Indian Army shares video revisiting Operation Sindoor Action & Bravery

Spread the love

অপারেশন সিঁদুরের নিশানা।Image Credit: X

নয়া দিল্লি:কিছুক্ষণ আগে ভারতীয় সেনা বাহিনী অপারেশন সিঁদুর শুরু করেছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে”। এক বছর আগে, ২০২৫ সালের ৭ মে রাত ১ টা ৫ মিনিটে এই পোস্ট করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। দেশবাসী জেনেছিল অপারেশন সিঁদুরের কথা। কীভাবে ভারতের সেনা বাহিনী শত্রু দেশের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছিল, সেই বীরত্বের কাহিনি জেনেছিল। অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতেও ঠিক একই সময়ে আরেকটি পোস্ট করল সেনা বাহিনী। কী লেখা তাতে?

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে ভারতীয় সেনা ওই রাতের সামরিক অভিযানের একটি মন্টাজ ভিডিয়ো পোস্ট করে।এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিয়োর ক্যাপশনে ভারতীয় বায়ুসেনা লিখেছে, “ন্যায়বিচার দেওয়া হয়েছে। নির্ভুল অ্যাকশন, আজীবন স্মৃতিতে থেকে থাকে-অপারেশন সিঁদুর চলছে। ভারত কিছু ভোলেনি, ভারত কোনও কিছুর জন্য ক্ষমা করেনি।”

৮৮ ঘণ্টার অপারেশন সিঁদুর-

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে ২৬ জন নিরাপরাধ নাগরিককে হত্যা করেছিল জঙ্গিরা। তার জবাব দিতেই ৭ মে মধ্য রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের ঘোষণা করে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভিতরে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে আসে ভারত। সেনাবাহিনীর এই মোক্ষম জবাবে ভয়ে কেঁপে উঠেছিল গোটা পাকিস্তান।

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাদের প্রোফাইল পিকচার আপডেট করেছেন  অপারেশন সিঁদুরের ছবি দিয়ে। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “ভারতের সেনাবাহিনী এই অভিযানে সাহস, নির্ভুল নিশানা ও আত্মবিশ্বাস দেখিয়েছিল। পহেলগাঁওতে যারা নিরাপরাধ ভারতীয়দের হামলা করার সাহস দেখিয়েছিল, তাদের যোগ্য জবাব দিয়েছিল। গোটা দেশ আমাদের বাহিনীকে এই সাহসিকতার জন্য স্যালুট জানায়।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *