Akshay Kumar hospitalised: হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার - Bengali News | Akshay Kumar Health Update: Why the Actor Rushed to Hospital Amid ‘Bhoot Bangla’ Success? - 24 Ghanta Bangla News
Home

Akshay Kumar hospitalised: হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার – Bengali News | Akshay Kumar Health Update: Why the Actor Rushed to Hospital Amid ‘Bhoot Bangla’ Success?

Spread the love

পর্দার সামনে হোক বা পেছনে এক সব জায়গাতেই ডিসিপ্লিন মেনে চলেন অক্ষয় কুমার (Akshay Kumar) । ৫৯ বছর বয়সেও যাঁর ফিটনেস দেখে তরুণ প্রজন্মের হিংসে হয়, সেই অক্ষয় কুমারের হঠাৎ কী এমন হল যে তাঁকে সোজা হাসপাতালের বিছানায় যেতে হল? সম্প্রতি ‘ভূত বাংলা’র বক্স অফিস সাফল্যের আনন্দে যখন গোটা টিম মেতে রয়েছে, তখনই সামনে এল এই খবর। প্রিয় তারকার অসুস্থতার কথা শুনে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়েছিল অনুরাগীদের। তবে এখন প্রশ্ন হল, ঠিক কী হয়েছে অক্ষয়ের?

আসলে কেরালায় (Keralam) তাঁর আগামী ছবি ‘স্কাই ফোর্স’-এর (কিছু সূত্রে আনিস বাজমির ছবি বলা হচ্ছে) শুটিং নিয়েই চরম ব্যস্ত ছিলেন আক্কি। সঙ্গে ছিলেন বিদ্যা বালান ও রাশি খান্নার মতো তারকারা। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁর চোখের সমস্যা তাঁকে বেশ ভোগাচ্ছিল। কাজ নিয়ে কোনও আপস করতে চান না বলেই হয়তো এতকাল চেপে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে নিতেই হল অস্ত্রোপচারের সিদ্ধান্ত।

৬ মে অক্ষয় কুমারের চোখের একটি ছোট অস্ত্রোপচার বা ‘ভিশন কারেকশন সার্জারি’ সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, এটি একটি রুটিন প্রক্রিয়া ছিল এবং ভয়ের তেমন কিছু নেই। অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেতা এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে চোখের বিষয় বলেই চিকিৎসকরা তাঁকে আপাতত কড়া বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগত থেকে কয়েক দিনের জন্য বিরতি নিচ্ছেন তিনি।

অক্ষয় মানেই ঝড়ের গতিতে কাজ। সবে ১৭ ই এপ্রিল মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভূত বাংলা’। খুব অল্প দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবি। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন প্রোজেক্টের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শরীর তো আর মেশিন নয়। তাই চোখের সমস্যার স্থায়ী সমাধান করে ফের বড় পর্দায় ফিরবেন অক্ষয়। ভক্তদের কাছে এটা অনেকটাই স্বস্তির খবর যে তিনি এখন অনেকটাই বিপদমুক্ত,এবং বিশ্রামের পর আবারও শুটিং ফ্লোরে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *