খুনের আধঘণ্টা আগেই চন্দ্রনাথকে মেসেজ করেছিলেন মাফিন?
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। বিজেপিতে যোগদানের পর থেকেই চন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ অভিনেত্রী মাফিনের। সম্প্রতি বিজেপিতে যোগদান করা মাফিন প্রিয় ‘চন্দ্রদা’র মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন। মৃত্যুর কিছুক্ষণ আগে চন্দ্রনাথকে হোয়াটসঅ্যাপও করেছিলেন মাফিন। কথা কি হয়েছিল তাঁদের? ‘এই সময় অনলাইন’কে কী জানালেন মাফিন?