ভয়ে নকল রিপোর্ট কার্ড তৈরি করে মেয়ে, ক্ষোভে হত্যা বাবার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম শান্তারাম দুর্যোধন চাভান (৩৩)। তিনি পেশায় দিনমজুর। ৯ বছরের মেয়েকে একটি কাঠ কাটার অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনার দিন মেয়েটি বাবাকে তার বার্ষিক রিপোর্ট কার্ড দেখায়। কিন্তু বাবা মনে করেন, মেয়েটি নিজের নম্বর বাড়িয়ে দেখানোর জন্য রিপোর্ট কার্ডে কারচুপি করেছে। এমনকী তিনি সন্দেহ করেন, মেয়েটি তার ভাইয়ের ফলাফলও বদলে দিয়েছে। এই সন্দেহ থেকেই বকাবকি করেন ওই নাবালিকাকে। কিন্তু দোষ স্বীকার না করায় আরও রেগে যান ওই ব্যক্তি। অভিযোগ, এর পরেই মেয়েকে বেধড়ক মার মারতে শুরু করেন তিনি।