দলের ভরাডুবি চেয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক? পাঁঠা বলি দিয়ে নিজেই জানালেন সবটা - Bengali News | Ex TMC MLA Tapan Chatterjee Sacrifices Goats in Names of Party Leaders, Blames Them for Ticket Denial - 24 Ghanta Bangla News
Home

দলের ভরাডুবি চেয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক? পাঁঠা বলি দিয়ে নিজেই জানালেন সবটা – Bengali News | Ex TMC MLA Tapan Chatterjee Sacrifices Goats in Names of Party Leaders, Blames Them for Ticket Denial

Spread the love

রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের জেলা সভাপতির নামে পাঁঠা বলি ও উৎসর্গ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কারণেই তিনি টিকিট পাননি। তাঁদের চক্রান্তের কারণেই দলের এই ভরাডুবি। দেখা যায় তিনটি পাঁঠার গলায় ঝোলানো জবার মালা, তাদের গলায় ঝুলছে নাম। অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নাম লেখা তিন পাঁঠাকে নিয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় ঢোকেন জামালপুরের বুড়োরাজ মন্দিরে। সেখানে পুজো দিতেও দেখা গেল তাঁকে।

তপন চট্টোপাধ্যায়ের বক্তব্য, এই তিনজনের কারণে এবারে তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা থেকে টিকিট পাননি। তাই তিনি মানত করেছিলেন এই তিনজন ভোটে হারলে ও তার সঙ্গে রাজ্যে তৃণমূলের ভরাডুবি হলে তিনি তিনটি পাঁঠা উৎসর্গ করবেন। তাঁর মনস্কামনা পূর্ণ হওয়ায় দলের তিন নেতৃত্বের নামে পাঁঠা উৎসর্গ করতে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *