TMC Internal Rift: মমতার বৈঠকে ‘অ্যাবসেন্ট’ ১১ জন জয়ী প্রার্থী! – Bengali News | 11 TMC MLAs Skip Mamata Banerjee’s Kalighat Meet, Questions Over Internal Rift After Poll Defeat
কলকাতা: এখন নেত্রী ক্ষমতায় নেই। তাঁর ডাকা বৈঠকে সাড়াই দিলেন না তৃণমূলের জয়ী প্রার্থীদের একাংশ। ৮০ জন জয়ী প্রার্থীদের মধ্যে বৈঠকে গরহাজির ১১ জন। দলের ভরাডুবি হতেই মুখ ফেরাচ্ছেন জয়ী প্রার্থীরা? এবার উঠছে সেই প্রশ্ন।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা কে হবেন, তা নির্ধারিত করতেই কালীঘাটে বিকাল চারটেয় সময় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিজয়ী বিধায়ককে ডেকেছিলেন তিনি। এদিন নির্ধারিত সময়েই বৈঠক শুরু হয় কালীঘাটে। কিন্তু দেখা যায়, ১১ জন জয়ী প্রার্থী তাঁরা অনুপস্থিত।
এবার সেক্ষেত্রে বিশ্লেষকদের মতে, এমনও হতে পারে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা চলছে। হতেও পারেন, জয়ী প্রার্থী তা সামলাতেই ব্যস্ত রয়েছেন। সেই কারণে তাঁরা নাও আসতে পারেন। তবে কারা কারা এদিনের বৈঠকে যোগ দিলেন, সেটা এখনই জানা যায়নি। বৈঠক শেষে তা স্পষ্ট হবে।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তফা দেবেন না, সেটা আগেই স্পষ্ট করেছেন তিনি। সাংবাদিকদের সামনে তিনি কালীঘাট থেকে স্পষ্ট বলেছেন, “আমি কেন ইস্তফা দিতে যাব। জোর করে দখলের পর যদি কেউ মনে করে, আমাকে গিয়ে ইস্তফা দিতে হবে, আমি কেন দেব? আমরা নির্বাচনে হারিনি। এটা জোর করে করানো হয়েছে।”