Subodh Sarkar: ভোটের ফল প্রকাশের পরই সুবোধ সরকারের পোস্ট, 'কোনও মন্তব্য করিনি' - Bengali News | Poet Subodh Sarkar facebook post after landslide victory of BJP in Bengal - 24 Ghanta Bangla News
Home

Subodh Sarkar: ভোটের ফল প্রকাশের পরই সুবোধ সরকারের পোস্ট, ‘কোনও মন্তব্য করিনি’ – Bengali News | Poet Subodh Sarkar facebook post after landslide victory of BJP in Bengal

Spread the love

কলকাতা: তৃণমূল সরকারের নানা অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলের মিটিং-মিছিলেও দেখা গিয়েছে তাঁকে। সাম্প্রতিক সময়ে কবি সুবোধ সরকারকে শাসকপন্থী বা শাসক-ঘনিষ্ঠ হিসেবেই দেখেছে রাজ্যের মানুষ। আজ, তৃণমূল পরাজিত। বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শাসক-বৃত্তে যাঁরা ঘোরাফেরা করতেন, তাঁরা কোথায়? প্রশ্ন জাগছে অনেকের মনেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুবোধ সরকার।

কবি যে বিদেশে রয়েছেন, তা তাঁর গত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া পোস্টই বলে দিচ্ছে। এবার পোস্ট করে নিজের অবস্থান জানালেন সুবোধ সরকার। তবে রাজনৈতিক অবস্থান নয়, তিনি কোথায় আছেন সে সবই লিখেছেন। ওই পোস্টই বুঝিয়ে দিচ্ছে, ভোটের ফলাফল নিয়ে তাঁর অবস্থান- ‘নো কমেন্টস’।

সুবোধ লিখেছেন, “আমি হার্ভার্ড থেকে নিউইয়র্ক হয়ে ওয়াশিংটন ডিসি হয়ে শিকাগোর পথে। তারপর যাব ল্যাটিন আমেরিকায়। সেখানে স্প্যানিশ ভাষায় আমার বই প্রকাশিত হবে। আমার ছবি দিয়ে ভোট সম্পর্কে যে মন্তব্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে তা আমার নয়। আমি কোথাও কোনো মন্তব্য করিনি।”

কোন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা স্পষ্ট নয়। তবে সুবোধ সরকারের দাবি, তিনি কোনও মন্তব্য করেননি। প্রশ্ন উঠেছে, যে শাসক দলের আশপাশে দেখা যেত তাঁকে, তাদের এই দুঃসময়ে কেন মুখ খুলছেন না কবি? কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে, অনেকেই কবির মুখ থেকে কিছু শুনতে চান।

তবে শাসক-ঘনিষ্ঠ হলেও আরজি কর-কাণ্ডের সময় প্রতিবাদে সমর্থন জানানোর কথা বলেছিলেন তিনি। এমনকী এও বলেছিলেন যে রাজ্য সরকারের কাছ থেকে কোনও পুরস্কার পেয়ে থাকলে, তা ফেরত দিতেন। শুধু তাই নয়, এসএসসি-র চাকরিপ্রার্থী অনশনকারীদের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠিও লিখেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *