Shamik Bhattacharya: হিংসা হলে কড়া হাতে দমন করতে হবে, মুখ্যসচিবের কাছে আর্জি শমীকের - Bengali News | Shamik Bhattacharya asks Chief secretary to control violence with strong hand - 24 Ghanta Bangla News
Home

Shamik Bhattacharya: হিংসা হলে কড়া হাতে দমন করতে হবে, মুখ্যসচিবের কাছে আর্জি শমীকের – Bengali News | Shamik Bhattacharya asks Chief secretary to control violence with strong hand

Spread the love

কলকাতা: বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এবার বদলা নয়, বদল হবে। বদল হয়ে নতুন সরকার গঠন এখন সময়ের অপেক্ষা। তবে, তার আগেই রাজ্যের একাধিক জায়গা থেকে হিংসার খবর সামনে এসেছে। পার্টি অফিস দখল থেকে শুরু করে পুলিশের গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে এসেছে। এবার সেই হিংসা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে মুখ্যসচিবের কাছে আর্জি জানালেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

এদিন সাংসদ সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

শমীক বলেন, “কাল রাতে ডিজি ও সিপির সঙ্গে কথা হয়েছে। আমি স্পষ্ট বলে দিয়েছি, বিজেপির তৃণমূলীকরণ হবে না। জেতার পরও ২ জন কর্মী খুন হয়েছে। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটছে। কেউ কেউ মাথায় গেরুয়া আবির লাগিয়ে দলীয় কার্যালয় দখল করছে।”

বিজেপি যে হিংসা বরদাস্ত করবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছে। শমীক বলেন, “আমাদের দলের পক্ষ থেকে বলে দিয়েছি, যারা এই কাজে যুক্ত থাকবে, তাকে দলের বাইরে যেতে হবে।” তবে সরকার গঠন হলে আরও বেশি সবকিছু কড়া হাতে সামলানো সম্ভব হত বলে মন্তব্য করেছেন শমীক। আপাতত মুখ্যসচিবকে আর্জি জানিয়েছেন তিনি।

শমীকের কথায়, “বাংলার মানুষ একরকমের ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এটা শুধু বিজেপির সংগঠনের জয় নয়, এটা মানুষের জয়। মানুষকে ভরসা জোগাব। পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *