সম্পর্ক নিয়ে টানাপড়েনের জের? লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন, কাঠগড়ায় প্রেমিক - 24 Ghanta Bangla News
Home

সম্পর্ক নিয়ে টানাপড়েনের জের? লিভ ইন সঙ্গীকে গলা টিপে খুন, কাঠগড়ায় প্রেমিক

Spread the love

লিভ ইন পার্টনারকে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম ঝর্না সর্দার (৪৪)। সোমবার রাতে প্রেমিক দীনবন্ধু মালিক তাঁকে গলা টিপে খুন করে চম্পট দেন বলে অভিযোগ। হুগলির পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে রাতেই দীনবন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পর্ক নিয়ে টানাপড়েনের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বেড়েলা গ্রামে ছিল ঝর্নার শ্বশুরবাড়ি। তবে সেখানে তিনি থাকতেন না। স্বামী-সন্তানের সঙ্গেও কোনও সম্পর্ক ছিল না তাঁর। বাবার বাড়িতে একাই থাকতেন তিনি। পাশেই থাকতেন তাঁর ভাই সঞ্জয় সর্দার।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেমারিতে ধান কাটতে যেতেন ঝর্না। সেই সময়েই দীনবন্ধুর সঙ্গে তাঁর পরিচয়। আলাপ প্রেমে গড়াতে সময় লাগেনি। দীনবন্ধুও বিবাহিত। তিনি মাঝে মধ্যেই ঝর্নার বাবার বাড়িতে যেতেন। সেখানে একসঙ্গে থাকতেন। তবে নিজের স্ত্রী-সন্তানের সঙ্গেও সম্পর্ক ছিল তাঁর।

সোমবার রাতে ঝর্নার কাছে এসেছিলেন দীনবন্ধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্য বচসা হয়। অভিযোগ, তার পরেই ঝর্নাকে গলা টিপে খুন করেন দীনবন্ধু। পরের দিন সকালে দিদির খোঁজ নিতে গিয়ে ঝর্নার অচৈতন্য দেহ প্রথম দেখেন তাঁর ভাই সঞ্জয়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরেই পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ভাই সঞ্জয়।

এর পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাতেই মেমারি থেকে দীনবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হুগলি (গ্রামীণ) ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা। খুনের ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *