সবচেয়ে স্থিতিশীল পারফরম্যান্স, কঠিন সময়ের জন্য তৈরি ভারত: মুডিজ়
আন্তর্জাতিক পরিসরে সাম্প্রতিক অস্থিরতার আগেি ভারত স্থিতিশীলতা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, যার সুফল এখন পাওয়া যাচ্ছে। ২০২০ সালের শুরুতে কোভিডের প্রভাব, ২০২২ সালে বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজ়ার্ভ-এর কড়া মুদ্রানীতি, ২০২৩ সালের গোড়ায় আমেরিকায় আঞ্চলিক ব্যাঙ্কিং ক্ষেত্রের চাপ এবং ২০২৫ সালের শুল্ক সংক্রান্ত উত্তেজনা—গত পাঁচ বছরে এই ওঠাপড়ার মধ্যেও বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলি তুলনামূলক ভাবে স্থিতিশীল থেকেছে। এই তালিকায় ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, মেক্সিকো, আর্জেন্টিনার মতো দেশগুলিও রয়েছে।